শ্রমিকনেতার মৃত্যুতে দিনাজপুরে সকাল-সন্ধ্যা বাস চলাচল বন্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানের মৃত্যুতে আজ শনিবার সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকেরা। এ কারণে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিনাজপুরের সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।গতকাল দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হবিবর রহমান ওরফে বাদশা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসক এবং বিআরটিএ কর্তৃপক্ষকে পাঠিয়ে শ্রমিকদের কর্মবিরতির কথা জানিয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।