শ্রাদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুব্রত চৌধুরীপ্রকৌশলী সুব্রত চৌধুরীর আজ আদ্যশ্রাদ্ধানুষ্ঠান। এ উপলক্ষে তাঁর জন্মস্থান চট্টগ্রামের পশ্চিম শাকপুরা, দেওয়ানজী বাড়িতে দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং শাকান্ন ভোজনের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই সদস্য ৭৪ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর পরলোকগমন করেন। রেখে গেছেন এক ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী। বিজ্ঞপ্তি। মমতা রানী দেবমমতা রানী দেবের পারলৌকিক ক্রিয়া ও আদ্য শ্রাদ্ধাদি আজ বৃহস্পতিবার পৈতৃক নিবাস কলাগাছিয়া (হাইজাদী) আড়াইহাজার, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। তাঁর স্বামী বিজ্ঞাপনী সংস্থা এডকিউর স্বত্বাধিকারী বিমলচন্দ্র দেব ওই অনুষ্ঠানে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।