শ্রীকৃষ্ণের জম্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: নীলফামারী: এখানে যৌথভাবে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন নীলফামারী জেলা শাখা যৌথভাবে জন্মাষ্টমীর উৎসব উদ্যাপন করেছে। সিরাজগঞ্জ: মুজিব সড়ক ভাসানী কলেজের সামনে মঙ্গলদীপ জ্বালিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিমলকুমার দাস। সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মোশারফ হোসেন, কে এম হোসেন আলী, হাবিবে মিল্লাত ও জান্নাত আরা তালুকদার। উল্লাপাড়া: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে ১ সেপ্টেম্বর উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।