শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আটপৌরে গৃহবধূ। ঘটনাচক্রে একদিন পা রাখলেন মার্কিন মুলুকে। আর তার পরই শুরু হলো ঝামেলার শুরু। ইংরেজি ভাষায় নেই মোটেও দখল। তাই তিনিই সবার হাসির পাত্র। এমন চরিত্রে দেখা যাবে শ্রীদেবীকে। দীর্ঘদিনের বিরতি ভেঙে ইংলিশ ভিংলিশ নামের এক ছবি দিয়ে বলিউডে ফের নিজের অস্তিত্বের জানান দিলেন এই তারকা। এর পরিচালক গৌরী শিন্ডে। শ্রীদেবীর বিপরীতে অভিনয় করবেন বিগ বি—অমিতাভ বচ্চন। টিএনএন।