শ্রীনগরে সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ, কারফিউ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা ঠেকাতে কাশ্মীর উপত্যকার নতুন অঞ্চলে আজ বৃহস্পতিবার কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করেছে।কর্তৃপক্ষের বরাত দিয়ে পিটিআই জানায়, আগাম সতর্কতা হিসেবে সোপরি শহর এবং বারামুল্লার পুরোনো অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।এদিকে শ্রীনগরে কারফিউ আরও জোরদার করা হয়েছে। কারণ গত মঙ্গলবার এখানে তিনজন লোক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।শ্রীনগরের বাটমালো অঞ্চলে গতকাল রাতে একদল প্রতিবাদকারী সমাবেশ করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ছাড়া প্রতিবাদকারীরা শ্রীনগরের শেষ প্রান্তে বাসভর্তি নবাগত পুলিশের বহরের ওপর হামলা করার চেষ্টা করলে সেটাও প্রতিহত করা হয়।