শ্রীপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ গ্রেপ্তার হওয়ায় আজ মঙ্গলবার দুই ঘণ্টা ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করা হয়। তাঁর সমর্থকেরা আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সড়কের রাজাবাড়ী বাজার অবরোধ করে রাখে। পরে এ অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ ভোরে ফারুক আহমেদকে তাঁর শ্বশুরবাড়ি শ্রীপুরের পাবুরিয়াচালা থেকে গ্রেপ্তার করে।