শ্রীপুরে গৃহবধূ খুন, ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামে আজ সোমবার ফারজানা আক্তার নার্গিস (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছেন। নার্গিসের বড় ভাই জহিরুল হক কালু (৩২) তাঁকে খুন করেছেন বলে নার্গিসের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী বলেন, নার্গিসের সঙ্গে একই গ্রামের আবদুল মান্নানের ছেলে আসাদুজ্জামানের প্রেমের সম্পর্ক ছিল। জহিরুল ছাড়া পরিবারের অন্য সদস্যদের সম্মতিতে গত বছরের ১৩ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জহিরুল প্রায়ই উভয় পরিবারের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ত। আজও একই ঘটনার কারণে জহিরুল তাঁদের নিজ বাড়িতে ঘরে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নার্গিসকে খুন করেন। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীর সহযোগিতায় জহিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খুনের ঘটনায় জহিরুল হককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আসাদুজ্জামান আজাদ বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।