শ্রীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারের সেতুর কাছে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জানা গেছে, আজ সন্ধ্যা সোয়া সাতটায় মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনা গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারের সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।মাওনা চৌরাস্তা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।