শ্রীপুরে ট্রেন অবরোধ করে ৬ ইউনিয়নের বাসিন্দাদের বিক্ষোভ
যাত্রাবিরতির দাবিতে আজ শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশন অবরোধ করেছে স্থানীয় ছয়টি ইউনিয়নের বাসিন্দারা। ওই রেলস্টেশনে আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ তারা পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে।কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল জানান, শ্রীপুরের কাওরাইদ, বরমী, গফরগাঁও উপজেলার নিগুয়ারী, পাইথল এবং ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের ট্রেন যাত্রীরা বেশ কয়েক বছর ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছে। আজ পাঁচ শতাধিক বাসিন্দা এ দাবিতে সকাল সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত ঢাকামুখী আন্তনগর যমুনা এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে আটকে রাখে।আন্দোলনকারীদের দাবি, ট্রেনটি সেখানে যাত্রাবিরতি করলে প্রতিদিন তিন হাজারের বেশি কর্মজীবী মানুষ এই স্টেশন থেকে রাজধানী ঢাকায় গিয়ে অফিস করতে পারবে। কাওরাইদ রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবদুল¬াহ আল মামুন জানান, ৭ জুলাই বিকেল থেকে এখানকার যাত্রীরা পয়েন্টসম্যানের কাছ থেকে লাইন ক্লিয়ারের জন্য ব্যবহূত লুপ স্টিক নিয়ে গিয়ে প্রতিদিন দুবার যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি করছে।