শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের বৈরাগীরচালা সড়কে আমান টেক্সটাইল কারখানায় সরকার ঘোষিত বেতনের নীতিমালা নিয়ে মালিক পক্ষের সঙ্গে বিরোধের কারণে ওই কারখানার শ্রমিকেরা ভাঙচুর ও বিক্ষোভ করছেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ১০ জন শ্রমিক আহত হন বলে জানা গেছে।আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্রমিকেরা এই ভাঙচুর ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ভাঙচুর ও বিক্ষোভ কর্মসূচি চলছিল। ওই এলাকায় পরিস্থিতি এখন থমথমে।কারখানার শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ সরকার ঘোষিত নিয়ম ভেঙে তাঁদের ইচ্ছামতো বেতন কাঠামো তৈরি করেছেন। সরকার ঘোষিত নিয়মে বেতন পরিশোধের দাবি করা হলে কর্তৃপক্ষ তা মানায় শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতর ভাঙচুর শুরু করেন। এ সময় ১০ জন শ্রমিক আহত হন বলে জানা গেছে।কারখানার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, শ্রমিকেরা কারখানার বিভিন্ন ফ্লোরে অগ্নিনির্বাপণ সিলিন্ডার, কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেছেন। গাজীপুরে প্রধানমন্ত্রী আসায় অধিকাংশ পুলিশ সেখানে দায়িত্বরত আছেন। এ কারণে কারখানায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যাচ্ছে না। কারখানার কর্মকর্তারা নিরাপদ রয়েছেন।