শ্রীপুরে বজ্রপাতে শিশু নিহত, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে বজ্রপাতে এক শিশু নিহত এবং অপর এক শিশু আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম নাঈম (১৫)। সে ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে। আহত শিশুর নাম ইলিয়াস হোসেন (১০)। সে একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারিস উদ্দিন মাঝি প্রথম আলোকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নাঈম ও ইলিয়াস তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে নাঈম ও ইলিয়াস অচেতন হয়ে পড়ে। এতে দুজনই পানিতে তলিয়ে যেতে থাকলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।স্বজনেরা নাঈমকে মাওনা চৌরাস্তায় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ইলিয়াসকে চিকিত্সা দেওয়া হয়েছে। তার পিঠে বজ্রপাতে আঘাতের চিহ্ন রয়েছে।