শ্রীপুরে বিদ্যুতের দাবিতে ৫০টি রাইস মিলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বরমী বাজারের অর্ধশতাধিক রাইস মিলের মালিক ও শ্রমিকেরা আজ শনিবার সকাল আটটা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছেন। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে কাজ বন্ধ রেখে তাঁরা ধর্মঘট পালন করছেন। বরমী বাজার রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল্লাহ ফকির ধর্মঘট পালনের সত্যতা স্বীকার করে বলেন, বরমী বাজারে অর্ধশতাধিক রাইস মিল রয়েছে। প্রয়োজনীয় বিদ্যুত্ পাওয়ার নিশ্চিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।রুহুল্লাহ ফকির বলেন, ১০ মিনিট বিদ্যুত্ থাকলে তিন ঘণ্টা লোডশেডিং হয়। আবার ১০ মিনিটের জন্য এসে আবার তিন ঘণ্টা লোডশেডিং থাকে। অথচ বরমী বাজার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ধনুয়া গ্রামে বিদ্যুত্ উত্পাদন করা হয়। আর লোডশেডিং দেওয়া হয় গুরুত্বপূর্ণ এসব বাণিজ্যিক কেন্দ্রগুলোতে। তাঁরা বৈষম্যমূলক বিদ্যুত্ বিতরণ ব্যবস্থারও অভিযোগ করেন।