শ্রীপুরে যুবদল ও ছাত্রদলের ৭ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের সমর্থনে পিকেটাররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ যুবদল ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করেছে।শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ জানান, পিকেটিং শেষে সকাল সাড়ে নয়টায় মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে নেতা-কর্মীদের নিয়ে বিশ্রাম নেওয়ার সময় আকস্মিকভাবে পুলিশ এসে সাত নেতা-কর্মীকে আটক করে।অন্যদিকে, বেলা ১১টায় তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে, শ্রীপুরের কোনো সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সড়কগুলোতে মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া জানান, মহাসড়কে টায়ার পুড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যুবদল ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।