শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে মিরাকল নামে পলিপ্রপাইলিনের প্যাকেট উত্পাদনকারী একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা আজ রোববার সকালে বিক্ষোভ করেন। বেতন-ভাতা বৃদ্ধি এবং নিয়মিত বেতন পরিশোধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তাঁরা সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর উপজেলার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে অবস্থিত মিরাকল কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরেই নিয়মিত বেতন পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা কারখানার উত্পাদন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। এ সময় তাঁরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় কারখানার দুই পাশের যানবাহনগুলো নিরাপদ দূরত্বে চলে যায়। এতে মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে যায়।মাওনা চৌরাস্তা মহাসড়ক থানা পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।