শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার ভোররাত আনুমানিক চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, শেরপুর থেকে যাত্রী ও কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভোররাত চারটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের দুজন নিহত ও তিনজন আহত হন।নিহত ব্যক্তিরা হলো: শেরপুর সদর উপজেলার ভূঁইয়ারচর গ্রামের আবুল কালামের মেয়ে খুশি (৮) ও ময়না (৪ মাস)। আহত হয়েছেন আবুল কালাম (৩১), তাঁর স্ত্রী বিউটি আক্তার (২৭) ও পিকআপের চালক জামালপুর সদর উপজেলার গাড়ামারচর গ্রামের লোকমান হোসেন (৩৬)।