শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে আজ রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ঢাকা-কাপাসিয়া সড়কের নালিয়াটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নালিয়াটেকি এলাকায় আজ সকাল ছয়টার দিকে কাপাসিয়াগামী দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় গজারি কাঠভর্তি একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নুরু (৩০) ও তাঁর সহকারী সামুল্লাহ মোল্লার (২৫) মৃত্যু হয়। আহত অপর দুজনকে রাজেন্দ্রপুর মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।