শ্রীবরদীতে শিশু উৎসব অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলার শ্রীবরদীতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী শিশু উৎসব। শুক্রবার উৎসবের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। শিশুকিশোর সংগঠন ‘ফুটতে দাও ফুল’-এর আট বছর পূর্তিতে স্থানীয় নবজাগরণ জুনিয়র প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুধাময় দাস, কবি রণজিৎ নিয়োগী, কাকন রেজা, ছড়াকার সিরাজুল ফরিদ প্রমুখ। সভাপতিত্ব করেন কবি হাদিউল ইসলাম।উৎসবে শিশু সাহিত্যে অবদান রাখায় বৃহত্তর ময়মনসিংহের সাত শিশু সাহিত্যিককে ‘ফুটতে দাও ফুল সম্মাননা পদক-২০১১’ দেওয়া হয়। পদক পাওয়া ব্যক্তিরা হলেন আলম তালুকদার, সাইফুল্লাহ মাহমুদ, আনজীর লিটন, জাহাঙ্গীর আলম, জগলূল হায়দার, লুলু আবদুর রহমান ও রইস মনরম।