শ্রীবরদীতে শুরু হলো শিশু উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার শ্রীবরদীতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু উৎসব। সকালে স্থানীয় নবজাগরণ জুনিয়র প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। এতে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা লিখন, একক অভিনয়, নৃত্য, দলীয় নৃত্য, উপস্থিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা কয়েকটি গ্রুপে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের আজ শুক্রবার উৎসবের শেষ দিনে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। এ সময় বৃহত্তর ময়মনসিংহের সাতজন কৃতী ব্যক্তিকেও ‘ফুটতে দাও ফুল সম্মাননা-২০১১’ প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী। উল্লেখ্য, শিশুকিশোর সংগঠন ‘ফুটতে দাও ফুল’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু উৎসবের আয়োজন করা হয়েছে।