শ্রীমঙ্গলে অঙ্কুরের শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল অঙ্কুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত চা-জনগোষ্ঠীর ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।শ্রীমঙ্গলে সাতগাঁও ইউনিয়ন পরিষদ জনমিলনকেন্দ্রে ২৬ ফেব্রুয়ারি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সুধাকর কৈরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরজিত কৈরী। বক্তব্য দেন দীলিপ কুমার কৈরী, গোপাল কৈরী, জয়প্রকাশ কৈরী, প্রাণেশ কৈরী, সিতারাম কৈরী, সঞ্জয় কৈরী, পারভেজ কৈরী, জগদীশ গোয়ালা, সুদাম প্রসাদ কৈরী, রাজেন্দ্র কৈরী প্রমুখ।