শ্রীমঙ্গলে অস্ত্রসহ তিন যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সদস্যরা গতকাল সোমবার রাতে তিন যুবককে আটক করেছে। শ্রীমঙ্গলের পৌর এলাকার বেড়িরপাড় থেকে আটক এই যুবকদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার ও সাতটি গুলি উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন সবুজ মিয়া (২৪), রাজন আহমেদ (২৬) ও সোহেল আহমদ (১৮)। র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পরিচালক এএসপি মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বেড়িরপাড় এলাকার শাহমোস্তফা সড়কে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় তিন যুবককে আটক করে র্যাব। তাঁদেরকে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।