শ্রীমঙ্গলে আদালত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার প্রক্রিয়ার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার অভিযুক্ত ৪৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়।সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হলে মামলার প্রসিকিউটর ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় বিশেষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ৪৫ জন আসামির সবাই নীরব ছিলেন।সকাল ১০টা ২৩ মিনিটে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।বিশেষ আদালত ৩-এ সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য তিন সদস্য হলেন লে. কর্নেল মো. আখতারুজ্জামান, মেজর মো. মাকসুদুল আলম ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।