শ্রীমঙ্গলে কালিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্বাশা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ আগস্ট কালিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভুরভুরিয়া চা-বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গলের পূর্বাশা ক্রীড়াচক্র ১-০ গোলে কমলগঞ্জের কুরমা চা-বাগান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোল করেন ঢাকা মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের তারকা খেলোয়াড় মিথুন চৌধুরী।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রণয় পাল, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র গৌরাঙ্গ দাশ, কালিঘাট ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ইকরাম রানা, ক্রীড়া সংগঠক আকবর হোসেন প্রমুখ।