শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীরনগর গ্রামে বাবা সাদেক মিয়াকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে জমসেদ আলী (২৬)। গ্রামবাসী ও সাদেক মিয়ার পারিবারিক সূত্র জানায়, উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের সাদেক মিয়া এক বছর আগে ঋণ করে ছেলে জমসেদ আলীকে দুবাই পাঠান। কিছুদিন আগে জমসেদ দুবাই থেকে বাড়ি ফেরেন। দুবাই যাওয়া বাবদ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে গতকাল শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জমসেদ দা দিয়ে বাবাকে কোপ দেন। গুরুতর আহত সাদেক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বেলা ১২টার দিকে তিনি মারা যান।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে জমসেদ পলাতক।