শ্রীমঙ্গলে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বুধবার রাতে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. মোনায়েম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোনায়েম জাল নোট ব্যবসায়ী চক্রের সদস্য। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে।পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কের লেভেল ক্রসিংয়ের পাশ থেকে মোনায়েমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ টাকার ৯১টি এবং ১০০০ টাকার ২৭টি জাল নোট উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, মোনায়েম জাল নোট ব্যবসায়ী দলের একজন সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের অন্যদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর সূত্র ধরে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গতকাল রাতে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।