শ্রীমঙ্গলে ঝড়ে ঘরচাপা পড়ে নিহত ১, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার রাতে বয়ে যাওয়া ঝড়ে ঘরচাপা পড়ে একজন মারা গেছেন। ঝড়ে উপজেলার ২০টি গ্রামে অন্তত ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে এবং গাছ চাপা পড়ে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত মোছাব্বির মিয়া (৬০) ডলুছড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি লাউয়াছড়াতে ইউএসএইডের একটি প্রকল্প আইপ্যাকের (ইনটিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো ম্যানেজমেন্ট) টহল দলের সদস্য ছিলেন।উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া, মির্জাপুর, বৌলাশি, ভূনবীর, ভিমসী, রাধানগর, সবুজবাগ, আশীদ্রোণ, গন্ধর্বপুর, কালাপুর, লামুয়াসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।বন বিভাগ সূত্র জানায়, ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অর্ধশতাধিক গাছ উপড়ে যায়। এতে শ্রীমঙ্গল-শমশেরনগর সড়কে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ডান চলাচল বন্ধ ছিল।পল্লী বিদ্যুত্ সমিতির কার্যালয় সূত্র জানায়, গতকালের ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুত্ লাইনের ওপরে গাছ উপড়ে পড়ে। ঝড়ের পর থেকে বিদ্যুত্কর্মীরা লাইনে কাজ করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে এখনো বিদ্যুত্ সংযোগ দেওয়া যায়নি।