শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার রাতে ট্রাকের ধাক্কায় গিরিন্দ্র দেব (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ভৈরববাজার গ্রামে।পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার সড়কে পৌর এলাকার ১ নম্বর পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই গিরিন্দ্র মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী অজয় ঘোষ (২৮) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি থানায় আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।