শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২-৪ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, জেলা কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঞা, কৃষি কর্মকর্তা কবীর আহমেদ, কৃষক মো. আবদুল আজিজ, ছালিক আহমেদ, আলী মুসা প্রমুখ।কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর, ম্যাক বাংলাদেশ, সিলেট যুব একাডেমি, বন বিভাগ, সিতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানা, বনশ্রী নার্সারি, সাংবাদিক ইউনিয়নসহ ২০টি প্রতিষ্ঠান স্টল নিয়ে মেলায় অংশ নেয়।