শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে গত ২৮ ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এক নাট্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। পৌর গ্রন্থাগার মিলনায়তনে গ্রাম থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামুন, শ্রীমঙ্গল থিয়েটারের সভাপতি দেলোয়ার হামিদ দিনু, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিত্রী রায়, সাংবাদিক কাওছার ইকবাল, বিকুল চক্রবর্তী ও শামীম আক্তার হোসেন প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন ভারতের সংগীত ও নাট্য একাডেমি থেকে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত নাট্য প্রশিক্ষক কলকাতার প্রবীর গুহ। কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৪০ জন নাট্যকর্মী অংশ নেন।