শ্রীমঙ্গলে পুলক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থী পুলক পাল (১৮) হত্যা মামলার প্রধান আসামি মো. ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা চরেরগাঁও গ্রাম থেকে শ্রীমঙ্গল ক্যাম্পের র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ২ নম্বর পুল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলক পাল নিহত হন। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় পুলকের কাকা প্রণয় পাল বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ইমরান আহমদ, অপু দাস ও এনামুল হককে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ অপু ও এনামুলকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি ইমরান এত দিন পলাতক ছিলেন।