শ্রীমঙ্গলে বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হুগলিছড়া চা-বাগানে আজ সোমবার দুপুরে বজ্রপাতে বাগানের তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন শ্রমিক।মৃত দুজন শ্রমিক হলেন যুবো বুনারজি (৫০) ও সবিতা মৃধা (১৯)। বাকি একজনের নাম জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান রঘুনাথ দেব প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নে ফিনলে চা কোম্পানির হুগলিছড়া চা-বাগানে কাজ করছিলেন বুনারজি ও সবিতা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। আহত শ্রমিকদের ফিনলের বালিশিরা মেডিকেল সেন্টার ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।