শ্রীমঙ্গলে বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ চলছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ বিচার কাজ শুরু হয়। আজ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আদালতে বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ। আদালতে উপস্থিত আছেন—লে. কর্নেল আখতারুজ্জামান, মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।মামলার কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা।