শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ আগস্ট ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুুল কুদ্দুসের নেতৃত্বে ওই দিন দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক ও পোস্ট অফিস সড়কের কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট ও মুরগির দোকানে অভিযান চালান। বিএসটিআইয়ের সিলেটের বিভাগীয় পরিদর্শক নূর মোহম্মদ মোস্তফা, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবু দাউদ শেখ এ অভিযানে অংশ নেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। বাসি খাবার পরিবেশন, খাদ্যে ক্ষতিকর রং মেশানো এবং অনুমোদনহীন মাপযন্ত্র ব্যবহারের অপরাধে পাঁচটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।