শ্রীমঙ্গলে মনোমুগ্ধকর রবীন্দ্র-বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান ‘রবীন্দ্র-বিকেল’। টিআইবির সচেতন নাগরিক কমিটি কার্যালয় মিলনায়তনে আয়োজিত রবীন্দ্রনাথের গান, আবৃত্তি আর নৃত্যের গাঁথুনি দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানটি ছিল প্রশিক্ষণের একটি অংশ।অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার আয়োজনে ২০ ও ২১ আগস্ট দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুদ্ধ রবীন্দ্রসংগীতচর্চার প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষক ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক শান্তিনিকেতনের আজিজুর রহমান তুহিন ও বিশ্বভারতীর ছায়া কর্মকার।‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি দিয়ে সমবেত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান যখন শুরু হয় তখন আকাশে ছিল ঘন মেঘের আনাগোনা। আকাশের মেঘ নামে বৃষ্টি হয়ে। শিল্পীরা গাইলেন, ‘হে নূতন দেখা দিক আরবার...’, ‘নিশিদিন ভরসা রাখিস...।’ সমবেত পরিবেশনার পাশাপাশি রাখী রায় গাইলেন ‘আমার প্রাণের মাঝে সুধা আছে...।’ সংগীতা দেবরায় শোনান ‘ভাঙা পথের রাঙা ধুলায়...।’ সুদিপ্তা চক্রবর্তী আর শারিতা সাহা গাইলেন ‘ভেঙে মোর ঘরের চাবি...’ ও ‘এসো শ্যামল সুন্দর...।’ আবৃত্তি করেন পূর্ণিতা মিশ্র। নৃত্য পরিবেশন করলেন সপ্তদীপা ও প্রাপ্তি।সমবেত পরিবেশনায় অংশ নেন মঞ্জুশ্রী গোস্বামী, পূজা রানী সাহা, সুরাইয়া আক্তার তমা, রাখী রায়, অনামিকা ভট্টাচার্য, খোইরোম লিকলা, উপমা উর্বশী, অনন্যা রায়, অমৃতা পাল, সংগীতা দেব রায়, সাদিয়া আফরিন, মূর্চ্ছনা ধর, শারিতা সাহা, অভিষেক রায়, অনিন্দ্রিতা দাশগুপ্তা, শাহীনুর আক্তার, অতসী বিশ্বাস, অনামিকা বিশ্বাস, হূদি চৌধুরী, প্রজ্ঞা পারমিতা পুরকায়স্থ, অনামিকা চন্দ তিথি, আঁখি দেব, স্বপ্নীল ভৌমিক, লিপি রায়, বিজয়া রায়, সপ্তদীপা শ্যাম, সোমিতা রায়, প্রীতম কুমার দেব, অরুন্ধতী দাশ, পূর্ণিতা মিশ্র, পূর্বিতা মিশ্র, দিবা দেব দোলা, প্রাপ্তি লাবণী তৃষা, জায়িন সেহের তাবাস্সুম, সুমনা দেব, অনামিকা দেবনাথ, জয়তী দাস, সৃষ্টি চন্দ।তবলায় সংগত করেন শাওন, সৌম্য, অনিক, ঐক্য ও স্বপ্ননীল দত্ত। মন্দিরায় সৌম্য অনিন্দ্য হূদ্ধ।আলোচনা করেন অধ্যাপক কল্যাণ দত্ত, প্রভাষক জলি পাল, মঞ্জুশ্রী গোস্বামী, জায়িন তাবাস্সুম প্রমুখ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, দেবাশীষ চৌধুরী, উত্তম ভৌমিক ও কমলকলি চৌধুরী। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী বলেন, শুদ্ধভাবে রবীন্দ্রসংগীত চর্চায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ স্থানীয় শিল্পীদের শুদ্ধ উচ্চারণে, শুদ্ধ সুরে রবীন্দ্রসংগীত গাইতে সহায়ক হবে।