শ্রীমঙ্গলে সারগাম সংগীত বিদ্যালয়ের আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফেব্রুয়ারি সারগাম সংগীত বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দ উৎসব। স্থানীয় রাসেল শিশু উদ্যানে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের দুটি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মোরগ লড়াই, উল্টো দৌড়, মিউজিক্যাল চেয়ার, বালিশ পাসিং, একপায়ে দৌড়, উল্টো গণনা, কৌতুক, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ভাগ্য পরীক্ষা, পুরস্কার বিতরণ ও সংগীতানুষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোমিনুল হোসেনের উপস্থাপনা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রণয় পালের সহযোগিতায় সংগীতানুষ্ঠানে অংশ নেন জয়শ্রী চৌধুরী, জিল্লুল আনাম, কৃষ্ণা ধর, তারেক ইকবাল, আসমত মুন্না, বিপ্লব দেব, সোহেল, রুমন, পুলক, অনুপ, সাজ্জাদ, পলি, হাবিবা, ডলি প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তফাজ্জল হোসেন, কিশোলয় চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা বিরাজ সেন, জহর তরফদার ও বুলবুল আনাম।