শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলাসের পাড় নামক স্থানে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও একটি অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।নিহত যাত্রীরা হলেন অটোরিকশার চালক বাহার আলী (৪৫), শ্রীমঙ্গলের সাঁতগাও গ্রামের জাবেদ মিয়া (২৫) ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিরাইপুর গ্রামের আবু কাশেম (৫০)। আহত যাত্রীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শ্রীমঙ্গলগামী একটি বাস উপজেলার বিলাসের পাড় এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।