শ্রীমঙ্গলে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোমিওপ্যাথিক পরিষদের উদ্যোগে কোর্ট রোডে ২১ আগস্ট হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছাদিক আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রবীন্দ্র কুমার চক্রবর্তী। এতে বক্তব্য দেন বীরেন্দ্র চন্দ্র দে, শাহ আবদুল আজিজ, কানুপদ দত্ত, মো. আলাউদ্দিন, আখলাকুর রহমান, সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমুখ।উদ্যোক্তারা জানান, এই দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুজন চিকিৎসক রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবেন। এখানে জটিল রোগেরও চিকিৎসা দেওয়া হবে।