শ্রীমঙ্গলে ১১ দিনব্যাপী পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দিনব্যাপী পথনাট্যোৎসব শেষ হয়েছে। স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নাট্য দিবস উপলক্ষে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত এর আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ।এ বছরই প্রথমবারের মতো উৎসবের আয়োজন ছিল গ্রাম পর্যায়ে। প্রতিদিন উপজেলার নয়টি ইউনিয়নের দুটি স্থানে দুটি নাটক মঞ্চস্থ করা হয়। উৎসবে ১০টি নাট্য দল অংশ নেয়।২১ মার্চ বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও চা-বাগানে বিজয়ী থিয়েটার উৎসবের প্রথম নাটক পরিবেশন করে দেলোয়ার হোসেন মামুনের নির্দেশনায় আশরাফুল মখলুকাত। এরপর সাতগাঁও সাংস্কৃতিক সংসদ মঞ্চস্থ করে নাটক কন্যা তুমি কার। আবদুল মজিদ রচিত এ নাটকটিতে নির্দেশনা দিয়েছেন সালেক হাসান। ২২ মার্চ মির্জাপুর ইউনিয়নে বিনোদন থিয়েটার পরিবেশন করে নাটক ডাস্টবিন। নাটকটি রচনা করেছেন কামরুল হাসান। এতে নির্দেশনা দিয়েছেন দেওয়ান মশিউর রেজা চৌধুরী। ২৩ মার্চ ভূনবীর ইউনিয়নে টিআইবির গণনাট্য দল পরিবেশন করে নাটক জাগো মানুষ। প্রবাসী থিয়েটার মঞ্চস্থ করে বকুল সরকার রচিত ও হামিদ প্রবাসী নির্দেশিত নাটক অন্যায়। ২৪ মার্চ রাজঘাট ইউনিয়নে প্রান্তিক থিয়েটার পরিবেশন করে নাটক মুমুক্ষা। নীহারেন্দু কর রচিত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন নীলকান্ত দেব। বিনোদন থিয়েটার পরিবেশন করে নাটক ডাস্টবিন। ২৫ মার্চ সিন্দুরখান ইউনিয়নে শ্রীমঙ্গল থিয়েটার পরিবেশন করে নাটক গলাচিপা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দেলোয়ার হামিদ। বিজয়ী থিয়েটার মঞ্চস্থ করে নাটক আশরাফুল মখলুকাত।২৬ মার্চ কালাপুর ইউনিয়নে গণনাট্য দল মঞ্চস্থ করে নাটক মুমুক্ষা, বিজয়ী থিয়েটার আশরাফুল মখলুকাত ও শ্রীমঙ্গল থিয়েটার গলাচিপা। ২৭ মার্চ শ্রীমঙ্গল ইউনিয়নে দ্রুম থিয়েটার পরিবেশন করে নাটক আঁধারের শেষ কোথায়। দ্রুম নির্দেশনা দলের এ নাটকটি রচনা করেছেন করুণাময় দাশ। এ ছাড়া এখানে নাটক পরিবেশন করে বিজয়ী থিয়েটার ও প্রান্তিক থিয়েটার। ২৮ মার্চ আশিদ্রোণ ইউনিয়নে সন্ধানী নাট্যগোষ্ঠী পরিবেশন করে নাটক এ দেশ এ মাটি। বকুল পাল রচিত এ নাটকটিতে নির্দেশনা দিয়েছেন সত্যব্রত দত্ত। এখানে আরও দুুটি নাটক মঞ্চস্থ করে গণনাট্য দল ও প্রবাসী থিয়েটার। ২৯ মার্চ কালিঘাট ইউনিয়নে উচ্ছ্বাস থিয়েটার পরিবেশন করে নাটক ডিগবাজি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন গোবিন্দ রায়। এখানে দ্রুম থিয়েটার ও সন্ধানী নাট্যগোষ্ঠী আরও দুটি নাটক মঞ্চস্থ করে।উৎসবের শেষ দুই দিন ৩০ ও ৩১ মার্চ পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে অংশগ্রহণকারী ১০টি দলই নাটক মঞ্চস্থ করে।সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নীহারেন্দু কর ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, পরিষদ মূলত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই নাটককে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এবারের আয়োজন উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হয়েছে।