শ্রীমঙ্গলে ২৩ জওয়ানের দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জন জওয়ানের মধ্যে ২৩ জন নিজেদের দোষ স্বীকার করেছেন। আজ রোববার সকাল নয়টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে বিচারকাজ শুরু হয়ে ১০টায় শেষ হয়। ৩০ মার্চ সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।আজ আদালতে দুজন সাক্ষ্য দেন। এ নিয়ে ৬২ জন সাক্ষীর মধ্যে ৩৩ জন সাক্ষ্য দিলেন।আজ আদালতে ২৩ জন জওয়ান নিজেদের দোষ স্বীকার করায় আর সাক্ষ্যগ্রহণের প্রয়োজন নেই মনে করে মামলার কৌঁসুলি ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আদালতে সমাপনী বক্তব্য দেন।আদালতে বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ।