শ্রীরামপুর তরুণ সংঘ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীগঞ্জ উপজেলার নলতা আদর্শ যুব ও শিশুপল্লি উন্নয়ন সংঘের আয়োজনে নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ ডিসেম্বর নলতা ফুটবল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর তরুণ সংঘ এবং নাঙলা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে শ্রীরামপুর তরুণ সংঘ ৪-৩ গোলের ব্যবধানে নাঙলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাঙলা ফুটবল একাদশের খেলোয়াড় মো. কাইয়ুম হোসেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নলতা আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা আদর্শ যুব সংঘের সভাপতি মো. আনিছুজ্জামান।