এক ম্যাচ বাকি থাকতেই আইডিয়া কাপের ফাইনালে ভারত। কাল বাংলাদেশের সঙ্গে ম্যাচটি এখন হয়ে গেল নিয়মরক্ষার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি সম্মান বাচাতে হলেও জিততে হতো ভারতকে। সে কাজটিই করেছে ভারত। ২১৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ব্যাটে ভর করে এ বৈতরনি সহজে উের যায় ভারত। এ রান করতে ভারতকে খেলতে হয়েছে ৩২ ওভার ৪ বল। উইকেট দুইটি। ফলাফল ৮ উইকেটের সহজ জয়। কোহলি ও গম্ভীর দুই জনে করেন ৭১ রান। তবে গম্ভীরের আউট হলেও কোহলি অপরাজিত থাকেন। কার্তিক ৪০ বলে করেন ৪৮। ম্যাচ সেরা হয়েছেন জহির খান। ফাইনালে নিশ্চিত করতে হলে ভারতকে জিততেই হবে—এমন একটি সমীকরণে চমত্কার বোলিং পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ২১৩ রানে আটকে দিয়েছে ভারত। শিশির নিয়ে গোটা আইডিয়া কাপে যে আলোচনা-সমালোচনার ঝড়, পরে বোলিং করতে নামলে শিশিরের কারণে বোলিংয়ে যে অসুবিধা, সেসব বিবেচনায় নিলে, ভারতের জন্য ২১৪ রান একটি সহজ লক্ষ্যমাত্রাই। এবারের আইডিয়া কাপের প্রতিটি ম্যাচে আগে ব্যাট করা দল বল হাতে বিপক্ষ দলকে নিজেদের রান উের যাওয়া ঠেকাতে পারেনি। সেই হিসেবে আজ শ্রীলঙ্কাকে ২১৩ রান নিয়ে লড়াই করতে আশ্চর্য কিছু করে দেখাতে হবে।টসে জিতে আজ রোববার তুলনামুলক উষ্ণ দুপুরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সব ম্যাচ জেতা শ্রীলঙ্কা। ইনিংসের মাত্র চতুর্থ বলেই উপুল থারাঙ্গা তিয়াগির বলে দীনেশ কার্তিকের হাতে ধরা পড়েন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একপর্যায়ে ১৮ ওভার দুই বলে ৮৪ রানে ৬ উইকেট হারায় তারা। কিন্তু উইকেটের একপ্রান্তে অবিচল আস্থার সঙ্গে ব্যাট করে যেতে থাকেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মূলত তাঁর করা ৭৮ বলে ৬৮ ও বোলার রানদ্বীপের ৭৬ বলে করা ৫৬ রানেই ২০০ পেরোয় শ্রীলঙ্কা। একম্যাচ পরে খেলতে নেমে আজ করেছেন ১৭ বলে ১৩ রান। সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করে ২১৩ রান।জহির খাঁন ও মিশ্রা নেন দুটো করে উইকেট। একটি করে উইকেট তিয়াগি, শ্রীশান্ত ও যুবরাজ সিং।