শ্রীলঙ্কার জিম্বাবুয়ে-দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ প্রতিপক্ষ তাদের জিম্বাবুয়ে। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়েও আত্মতুষ্টিতে থাকতে পারছে না শ্রীলঙ্কানরা! আত্মতুষ্টি দূরের কথা, ম্যাচে কোনো অঘটন যেন না ঘটে, শ্রীলঙ্কানরা বরং সেই ভাবনায় অস্থির। ক্যান্ডির এই ম্যাচে হারলে যে অনিশ্চয়তার মেঘ দেখা দেবে তাদের কোয়ার্টার ফাইনাল সম্ভাবনার আকাশে।কানাডার বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে হার। লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিকে কেনিয়াকে গুঁড়িয়ে দিয়ে আবার জয়ের ধারায় ফিরেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে তারা। আর একটি জয় হলেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনাল। আজ হয়তো তাদের সেই নিশ্চিত করারই দিন। বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচের প্রতিটাই জিতেছে শ্রীলঙ্কা।এই রেকর্ডের পরও জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের দুশ্চিন্তার কারণ, গ্রুপ পর্বে তাঁদের শেষ ম্যাচটি পয়েন্ট তালিকার শীর্ষ থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ দুটি ম্যাচই যদি শ্রীলঙ্কা হেরে যায়, সে ক্ষেত্রে জিম্বাবুয়ের সামনে ভালো সুযোগ থাকবে লঙ্কানদের টপকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। কেনিয়ার বিপক্ষে তাদের ম্যাচটা তো আছেই! সে ক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৬, শ্রীলঙ্কার ৫। আর কে না জানে, ক্রিকেট অঘটনঘটনপটিয়সী একটা খেলা!আজকের ম্যাচের গুরুত্বটা তাই ভালোমতোই উপলব্ধি করতে পারছেন সাঙ্গাকারা, ‘আমাদের সমস্ত মনোযোগ সামনের ম্যাচ নিয়ে। কোথায় শেষ করলেন, সেটা কোনো ব্যাপার নয়। ফাইনালে যেতে হলে এবং শিরোপা জিতলে হলে প্রতিটি দলকেই হারাতে হবে।’টুর্নামেন্ট শুরুর আগে মারমুখী ওপেনার তিলকরত্নে দিলশানকে নিয়ে শ্রীলঙ্কানদের প্রত্যাশাটা ছিল বড়। কানাডার বিপক্ষে ৫০, পাকিস্তানের বিপক্ষে ৪১, কেনিয়ার বিপক্ষে ৪৪ রান করেছেন ঠিকই, কিন্তু ব্যাট হাতে শুরুতেই প্রতিপক্ষ খুন করে ফেলার কাজটা ঠিক হচ্ছে না। এর মধ্যে আবার গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেইটের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বাগ্যুদ্ধে। সেটার মাশুল গুনেছেন টেইটের বলেই ৪ রান করে আউট হয়ে।লঙ্কান মিডিয়ায় এ নিয়ে মৃদু সমালোচনা শুরু হলেও অধিনায়ক সাঙ্গাকারা কিন্তু দিলশানের পাশেই আছেন, ‘ক্রিকেটটা এমনই একটা খেলা, যেখানে প্রত্যেক দিনই প্রত্যেকে সফল হবে না। সব ম্যাচেই দেখবেন, নির্দিষ্ট কয়েকজন সফল হয়েছে। কয়েকজন হয়নি। গত কয়েক বছর ধরেই দিলশান আমাদের সেরা পারফরমার। সে অনেক ম্যাচ আমাদের জিতিয়েছে। কাজেই আমরা চাইব সে স্বরূপে ফিরে আসুক, তাঁর আক্রণাত্মক রূপটা ধরে রাখুক।’ ওয়েবসাইট।