শ্রীলঙ্কার নির্বাচনে ক্ষমতাসীন জোট এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) দেশটির ২২৫ আসনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পুরোপুুুরি আশাবাদী। শুক্রবার নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী তারা এগিয়ে রয়েছে। তবে পার্লামেন্টে সংবিধান সংশোধনের জন্য যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার, সে ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে জোট।নির্বাচন কর্মকর্তারা জানান, ক্ষমতাসীন মাহিন্দা রাজাপক্ষের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) এখন পর্যন্ত ঘোষিত ৩৩টি আসনের মধ্যে ২৫টি আসনে জয়ী হয়েছে।ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের মুখপাত্র পরিবহনমন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেন, ‘আমরা পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনের ১২ বা ১৩টি আসন কম পেতে পারি, কিন্তু বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জ-স্বরূপ নয়।’ তিনি আরও বলেন, ‘জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই।’দেশটির বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার গেরিলাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রক্তাক্ত যুদ্ধ চলে আসছিল। তামিলদের পরাজিত করে ২৫ বছর পর রাজাপক্ষে পুরো দ্বীপটি সরকারের নিয়ন্ত্রণে আনেন। এ নির্বাচনটি তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর পরই হচ্ছে।