শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত। দেশটির আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয় রাজাপক্ষের সমন পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। খবর, বিবিসি অনলাইনের।শ্রীলঙ্কায় সংঘটিত গৃহযুদ্ধের সময় প্রচুর তামিল নাগরিক বিচারবহির্ভূত হত্যার শিকার হয়। ওই তামিলদের স্বজনেরা হেগ কনভেনশনের অধীনে তিনটি ফৌজদারি মামলা করেন। যুক্তরাষ্ট্রের টর্চার ভিকটিম প্রোটেকশন অ্যাক্টের অধীনে ওয়াশিংটনে এই মামলাটি করা হয়। এই মামলার অধীনে প্রায় তিন কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।এদিকে, শ্রীলঙ্কার আইন ও বিচার মন্ত্রণালয় এই সমনের কথা স্বীকার করলেও দেশটির সরকার এ ব্যাপারে কোনো সাড়া দেবে না বলে জানিয়েছে।