শ্রীলঙ্কায় নাটকের শুটিং
এই প্রথমবারের মতো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের কোনো নাটকের দৃশ্যায়ন। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশের একদল অভিনয়শিল্পী। এঁরা হলেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, শাহেদ, নাফিজা, কল্যাণ, অপর্ণা, সামিয়া আফরিন, রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি।‘লাভ কটেজ’ নামের এ ২৬ পর্বের ধারাবাহিকটির দৃশ্যায়ন হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। লিটু সাখাওয়াত রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।লাভ কটেজ নাটকের গল্পটি কয়েক জোড়া দম্পতির দেশের বাইরে মধুচন্দ্রিমা যাপনের নানা ভোগান্তিকে কেন্দ্র করে। পরিচালক বলেন, ‘নাটকটির শুটিংয়ের জন্য প্রথমে ব্যাংককের কথা ভাবা হয়েছিল। পরে শ্রীলঙ্কান ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে লোকেশন পরিবর্তন করা হয়।’ তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার সৌন্দর্যের কথা আগে শুনেছি। এবার অনুমতিটা মিলে যাওয়াতে সুযোগটা নিয়ে নিলাম। আমার জানা মতে, লাভ কটেজ নাটকের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো নাটকের শ্রীলঙ্কায় শুটিং হতে যাচ্ছে। আশা করছি, শ্রীলঙ্কার সৌন্দর্যটা ভালোভাবেই নাটকের মাধ্যমে তুলে ধরতে পারব।পরিচালক সূত্রে জানা গেছে, নাটকের শুটিং শেষে আগামী ২ নভেম্বর দেশে ফিরবেন পুরো শুটিং ইউনিট।