শ্রীলঙ্কায় নির্বাচনী সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় দুটো আলাদা সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বারিয়াপোলায় ক্ষমতাসীন দলের কর্মীদের সঙ্গে এক সংঘর্ষে বিরোধীদলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী জেনারেল সারাত ফনসেকার এক সমর্থক নিহত এবং কমপক্ষে ছয় ব্যক্তি আহত হয়।পরে নিকটবর্তী এক শহরে ক্ষমতাসীন দলের একটি নির্বাচনী প্রচারণা কেন্দ্রের ওপর বোমা হামলায় তাদের এক সমর্থক নিহত হয়।২৬ জানুয়ারির রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় উত্তেজনা বিরাজ করছে। জেনারেল ফনসেকা এই নির্বাচনে রাষ্ট্রপতি রাজাপক্ষের প্রধান প্রতিদ্বন্দ্বী। সূত্র: বিবিসি অনলাইন।