শ্রীলঙ্কায় পুলিশ স্টেশনে বিস্ফোরণে নিহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহর বাত্তিকালোয়ার কাছে একটি পুলিশ স্টেশনে আজ শুক্রবার বিস্ফোরণের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। মেজর জেনারেল উবাইয়া মেদাওয়ালা একটি বার্তা সংস্থাকে বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন চীনা ঠিকাদার আর অন্য সবাই পুলিশের সদস্য। তিনি আরও বলেন, পুলিশ স্টেশনে রাখা একটি বিস্ফোরকবোঝাই বাক্সে বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদনে্ত জানা গেছে, পুলিশ স্টেশনের গোলাবারুদের ভান্ডারে বিস্ফোরণ ঘটে। নিরাপত্তার জন্য পুলিশ স্টেশনে ওই গোলাবারুদ রাখা হয়েছিল। দুজন চীনা ঠিকাদারের কাছে গোলাবারুদ সরবারহের জন্য পুলিশ বাক্সটি খুললে বিস্ফোরণ ঘটে। বিবিসি।