শ্রীলঙ্কায় বিবিসির ওপর আবারও নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় বিবিসির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গৃহযুদ্ধের ব্যাপারে গঠিত একটি তদন্ত কমিশনের ওপর খবর সংগ্রহে বিবিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শ্রীলঙ্কা সরকার।এলটিটিই গেরিলাদের সঙ্গে আশির দশকের মাঝামাঝি সময় থেকে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। পুরো যুদ্ধের সময়ই শ্রীলঙ্কার সেনাবাহিনী জাফনায় মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করে। শ্রীলংকা সরকার এ ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। গত আগস্ট থেকে কমিশনের সদস্যরা ওই অঞ্চলগুলো ঘুরে এই ঘটনার শুনানি করছেন। সে সময় প্রথমবারের মতো বিবিসির ওপর এ-সংক্রান্ত খবর সংগ্রহ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে জাফনার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের শুনানির খবর সংগ্রহে কেন বিবিসিকে অনুমতি দেওয়া হবে না, তার কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।গত বছরের মে মাসে এই গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে জাফনায় ভ্রমণের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের ভ্রমণের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, গৃহযুদ্ধ তদন্তে গঠিত কমিশনকে স্বাধীন বলা হলেও তারা আসলে সরকারের ইচ্ছাতেই পরিচালিত হচ্ছে। —বিবিসি।