শ্রুতি গীতবিতানে ৭৫টি গানে কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতবিতানের দুই হাজার ২২২টি গান নিয়ে সুরের ধারা তৈরি করেছে অ্যালবাম শ্রুতি গীতবিতান। জানা গেছে, এই অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীতের প্রবীণ ও নবীন শিল্পীরা। রয়েছে শতাধিক প্রয়াত বিশিষ্ট শিল্পীর গানও। এই অ্যালবামের ৭৫টি গানে কণ্ঠ দিয়েছেন নিলোৎপল সাধ্য। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান গাওয়া এবং এর প্রশিক্ষণের সঙ্গে জড়িত আছেন তিনি। বললেন, ‘রবীন্দ্রনাথের গান আর রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে ৩৫ বছর সারা দেশে ঘুরছি। শ্রুতি গীতবিতান অ্যালবামে আমি যে গানগুলো গেয়েছি, তা একেবারেই অপ্রচলিত, দুরূহ তাল, দুরূহ সুর প্রয়োগ এবং ছন্দও অন্য রকম। শেষ পর্যন্ত যে গানগুলো শ্রোতাদের দিতে পারছি, তাতেই আনন্দ হচ্ছে।’