শ্রুতির পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা নাম আর স্বাদের শীতের পিঠা। থরে থরে সাজানো। পসরাগুলোতে পিঠা বিকিকিনির পাশাপাশি মঞ্চে চলছিল নাচ-গানের পরিবেশনা। গতকাল শুক্রবার সিলেট শহরের সংস্কৃত কলেজ চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শিশিরভেজা সকালে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ আয়োজিত এই উৎসব শুরু হয় বাঁশিবাদনের মধ্য দিয়ে। দিনভর পিঠা উৎসবে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, নৃত্য ও বিকেলে বাউলগানের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হয়।