শ্রেণীকক্ষ ও পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।পরিপত্রে শিক্ষক-শিক্ষার্থীরা যাতে এ আদেশ যথাযথভাবে পালন করে, সে জন্য নিজ নিজ প্রতিষ্ঠানকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।পরিপত্রে বলা হয়েছে, শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে কোনো কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। তাই শিক্ষা মন্ত্রণালয় শ্রেণীকক্ষ ও পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে। প্রসঙ্গত, গতকাল রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী শ্রেণীকক্ষে পড়ানোর সময় শিক্ষকদের মুঠোফোনে কথা বলা বন্ধ রাখতে পরিপত্র জারি করার ঘোষণা দেন।